খাবারের বিলের কমিশন নিয়ে বিরোধের জেরে রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের অভিযোগ।
খাবারের বিলের কমিশন নিয়ে বিরোধের জেরে গোপালগঞ্জের মুকসুদপুরে একটি রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে রেস্তোরাঁটির অন্তত ১০ কর্মচারী আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার বাঘদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ‘গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে’ এ ঘটনা ঘটে।
রেস্তোরাঁর মালিক মামুন হোসেনের ভাষ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী পলাশ শেখ ১৫ থেকে ২০ জন সমর্থককে সঙ্গে নিয়ে বিভিন্ন গ্রামে প্রচারণা শেষে রেস্তোরাঁয় খেতে যান। খাবার শেষে রেস্তোরাঁর ম্যানেজার মো. অলি মোট বিলের ওপর ৩০ শতাংশ ছাড় দিয়ে বাকি টাকা পরিশোধের অনুরোধ করেন।
তবে পলাশ শেখ বিলের ৫০ শতাংশ বাদ দিয়ে টাকা পরিশোধ করতে চাইলে ম্যানেজারের সঙ্গে তার তর্কাতর্কি ও হাতাহাতি হয় বলে দাবি করেন মালিক।
মামুন হোসেন আরও অভিযোগ করেন, ঘটনার কিছুক্ষণ পর পলাশ শেখ প্রায় অর্ধশত সমর্থক নিয়ে আবার রেস্তোরাঁয় আসেন। এ সময় ম্যানেজারের কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ম্যানেজারের ওপর হামলা চালিয়ে ক্যাশে থাকা টাকা নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এরপর হামলাকারীরা রেস্তোরাঁর বিভিন্ন অংশে ভাঙচুর চালান। গ্লাস ভাঙার পাশাপাশি কয়েকটি ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। কর্মচারীরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
এ ঘটনায় রেস্তোরাঁটির প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক মামুন হোসেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com