ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরা বাংলাদেশিরা।

নিউজ ডেস্ক :

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১৮ বাংলাদেশি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসাদের মধ্যে ছয়জন পুরুষ, নয়জন নারী ও তিন শিশু রয়েছে। তাদের বাড়ি যশোর, খুলনা, পঞ্চগড়, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, বরিশাল, নরসিংদী, চট্টগ্রাম, দিনাজপুর ও লালমনিরহাটের বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের কলকাতায় যান তারা। সেখানে বাসাবাড়ি ও কৃষিকাজে যুক্ত থাকার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফেরত আসাদের কেউ ছয় মাস, কেউ এক বছর এবং কেউ দুই থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করেছেন। তাদের মধ্যে আনজু বেগম নামে একজন নারী দীর্ঘ ১৫ বছর কারাগারে ছিলেন।

কারাভোগ শেষে কলকাতার একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দূতাবাসের সহযোগিতায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার তারা দেশে ফেরেন।

বেনাপোলে পৌঁছানোর পর মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে। সংস্থা দুটি ফেরত আসাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, বেনাপোল পোর্ট থানা থেকে তাদের গ্রহণ করে শেল্টার হোমে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com