মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়, মক্কা আল-মুকাররমাসহ সৌদি আরবের সব পবিত্র স্থানের প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। এসব স্থানের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
বাংলাদেশ বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা সবসময় সম্পূর্ণভাবে নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এসব স্থানের পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com