নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
১০ সেপ্টেম্বর পাঠানো এক কূটনৈতিক চিঠিতে বালেন্দ্র শাহ গত ২৬ আগস্টের বন্যায় প্রাণহানি এবং ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশের আর্থিক সহায়তা নেপালের চলমান মানবিক তৎপরতা ও দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চিঠিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে গৃহীত শোক প্রস্তাবের কথাও উল্লেখ করেন তিনি। এ উদ্যোগকে নেপালের জনগণের প্রতি বাংলাদেশের গভীর সহমর্মিতা ও সংহতির প্রকাশ বলে মন্তব্য করেন নেপালের প্রধানমন্ত্রী।
দুই দেশের সম্পর্কের কথা তুলে ধরে বালেন্দ্র শাহ বলেন, বাংলাদেশ নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী ও প্রিয় বন্ধুরাষ্ট্র। জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করবে।
এর আগে ৩ সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ তহবিলে ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমের জন্য ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেয় বাংলাদেশ সরকার।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com