ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৪৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

কিডনি বিকল ছাত্রীকে বাঁচাতে শখের কবুতর নিলামে, বিক্রি ৭০ হাজারে

প্রকাশিত : ০১:৪৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রীর চিকিৎসায় সহায়তার জন্য শখের কবুতর নিলামে তুলেছেন শিক্ষক আব্দুল হামিদ।

নিউজ ডেস্ক :

দুই কিডনি বিকল হয়ে চিকিৎসাধীন সরকারি তিতুমীর কলেজের ছাত্রী সাদিয়া আয়াতের চিকিৎসায় সহায়তা করতে নিজের শখের এক জোড়া দুর্লভ প্রজাতির কবুতর নিলামে তুলেছেন কলেজটির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদ। নিলামে কবুতর জোড়াটি ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সাদিয়া আয়াত সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রায় দেড় মাস ধরে রাজধানীর শ্যামলীর কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকদের মতে, সাদিয়ার দুটি কিডনিই প্রতিস্থাপন করা প্রয়োজন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফতুল্লা পিজিয়ন ফেন্সিয়ার ক্লাবের ফেসবুক গ্রুপে কবুতর জোড়াটির নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে রাসেল রানা নামে এক ব্যক্তি সর্বোচ্চ ৭০ হাজার টাকা দিয়ে কবুতর জোড়াটি কিনে নেন।

সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদ জানান, নিলাম থেকে পাওয়া পুরো অর্থ সাদিয়ার চিকিৎসায় ব্যয় করা হবে। একই সঙ্গে তার চিকিৎসার জন্য অন্যদেরও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com