লক্ষ্মীপুরে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বিরোধী দলের আন্দোলন ও অসহযোগিতার কারণেই আওয়ামী লীগের কেউ কেউ ডিসেম্বরে দেশে ফিরতে চায় বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে এ আয়োজন করে।
এ্যানি বলেন, সরকার শপথ নেওয়ার দিন থেকেই বিরোধী দল সংসদে উপস্থিত না হওয়াসহ বিভিন্নভাবে অসহযোগিতা করে আসছে। তার দাবি, বিরোধী দলের লংমার্চসহ বিভিন্ন কর্মসূচির কারণে রাজনৈতিকভাবে একটি সুযোগ তৈরি হয়েছে, যার ফলে কেউ কেউ ডিসেম্বরে দেশে আসতে চাইছে।
বিরোধী দলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সংসদে বিরোধী দল সহযোগিতার কথা বললেও বাইরে গিয়ে লংমার্চ ও আন্দোলন করছে। এতে যানজট সৃষ্টি, মানুষের চলাচলে ভোগান্তি এবং অসুস্থ রোগীদের দুর্ভোগ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধী দলের আন্দোলনের প্রসঙ্গে এ্যানি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাসের মধ্যে সব সংকটের সমাধান করা সম্ভব নয়। তার ভাষ্য, সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশ একটি কঠিন পরিস্থিতির মধ্যে ছিল।
বিরোধী দলের ভবিষ্যতে ক্ষমতায় আসার প্রচেষ্টার সমালোচনা করে তিনি বলেন, বিএনপিকে চাপে রেখে এভাবে ক্ষমতায় আসা সম্ভব নয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সুযোগ নিয়ে দেশের ও জনগণের ক্ষতি করার চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ্যানি আরও বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পেছনে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ছিল। তার দাবি, ছাত্র, যুবক ও তরুণদের আন্দোলনের মধ্য দিয়েই সেই পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তী সময়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পায়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com