ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:২৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মরিয়মের মরদেহ বাড়িতে নিতে ১৭ হাজার টাকা ধার পরিবারের

প্রকাশিত : ০৫:২৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬

মরিয়ম খাতুনের মরদেহ নিয়ে সাতক্ষীরার পথে অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ ময়নাতদন্ত শেষে অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরায় নেওয়া হচ্ছে। মরদেহ শেষবারের মতো বাড়িতে নিতে অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করতে পরিবারকে ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে বলে জানিয়েছেন মরিয়মের ফুফা সিকান্দার।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ তথ্য জানান। পরিবারের অভিযোগ, এমন সংকটের মধ্যেও এমপির পরিবারের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়নি।

স্বজন হারানোর শোকের পাশাপাশি মরদেহ বাড়িতে নেওয়ার খরচ জোগাড়ের দুশ্চিন্তায় পড়েছে মরিয়মের পরিবার। অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধের জন্য স্বজনদের ধার করে টাকা সংগ্রহ করতে হয়েছে বলে জানান তারা।

এর মধ্যে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সোমবার তাদের আদালতে পাঠিয়ে এ আবেদন করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার রিমান্ডের আবেদন করেন। মামলায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়েছেন। গাজী নজরুল ও মাকছুদা ছাড়াও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

মরদেহ উদ্ধারের পর ফ্ল্যাটে থাকা গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে মরিয়মের বাবার করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com