ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৫২ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশিত : ০৩:৫২ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬

জামালপুর জেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা জাকিরুল হক।

নিউজ ডেস্ক :

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাকিরুল হক নিজেই তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাকিরুল হককে জামালপুর জেলা শাখার সহসাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দেন জাকিরুল হক। পোস্টে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে দলের প্রতি হতাশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি লেখেন, ‘দলের আগে দেশ, আমি দেশের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে।’

বহিষ্কারের বিষয়ে জাকিরুল হক বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় সোমবার সকালে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। এরপরই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন বলেও জানান।

জাকিরুল হকের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়া গ্রামে। তিনি ওই এলাকার সামিউল হকের ছেলে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com