ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:১৮ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান নয়, টাকা ভাগাভাগি নিয়ে ব্যস্ত: শিশির মনির

প্রকাশিত : ০৯:১৮ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের শাল্লায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন শিশির মনির।

নিউজ ডেস্ক :

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির অভিযোগ করেছেন, দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে উদ্যোগ না নিয়ে একটি মহল কীভাবে অর্থ ভাগাভাগি করে নিজেদের পকেটে নেবে, তা নিয়েই ব্যস্ত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাহগঞ্জ বাজারে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, বর্তমান সরকারের মেয়াদ সাত মাস হয়েছে এবং তাদের পাঁচ বছর দায়িত্ব পালন করতে হবে। এরই মধ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠছে। এসব অভিযোগ কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন তোলা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংকট কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে পরিকল্পনা করতে হবে। প্রয়োজনে বিদেশ থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি, উৎপাদন বাড়ানো এবং বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করে সংকটের সমাধান খুঁজতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, এসব উদ্যোগের পরিবর্তে একটি মহল অর্থ ভাগাভাগি নিয়ে ব্যস্ত রয়েছে।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে শিশির মনির অভিযোগ করেন, সংসদ সদস্যদের অপারগতার সুযোগ নিয়ে বিভিন্ন এলাকায় কিছু দুর্নীতিবাজ গোষ্ঠী তৈরি হয়েছে। ঈদ উপহারের অর্থ বিতরণেও অনিয়ম হয়েছে বলে দাবি করেন তিনি। একইভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতেও অনিয়মের অভিযোগ করেন এই জামায়াত নেতা।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com