ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৯:২২ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

চিকিৎসক আদালতে, রোগীদের ব্যবস্থাপত্র দিলেন গাড়িচালক

প্রকাশিত : ০৯:২২ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কানপুরের সরকারি হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতে রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন তার গাড়িচালক।

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের কানপুরের একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতে তার গাড়িচালকের রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকের কাছে ব্যাখ্যা চেয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কানশিরাম হাসপাতালের বহির্বিভাগে (ওপিডি) বসে এক ব্যক্তি রোগীদের সমস্যা শুনে ওষুধের নাম লিখে দিচ্ছেন। হাসপাতালের ফার্মেসিতে ওষুধ না থাকায় কয়েকজনকে বাইরে থেকে ওষুধ কেনার পরামর্শও দেন তিনি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. রামকেশ ওই সময় আদালতে একটি মামলার শুনানিতে ছিলেন বলে জানা গেছে। তার অনুপস্থিতিতেই গাড়িচালক রোগীদের ব্যবস্থাপত্র দেন।

হাসপাতালের সিএমএস ডা. পীযূষ মিশ্র জানান, ঘটনার বিষয়ে ডা. রামকেশের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে সরাসরি এফআইআর করা হবে বলেও সতর্ক করেন তিনি।

ডা. রামকেশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময় পরিচিত এক রোগী হাসপাতালে এলে তার গাড়িচালক নিজ উদ্যোগে ব্যবস্থাপত্র লিখে দেন। অনুমতি ছাড়া এমন কাজ করায় তিনি ওই চালককে চাকরি থেকে বাদ দিয়েছেন বলেও জানান।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com