ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৪:১২ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়াম ও বিরল খনিজের সন্ধান

প্রকাশিত : ০৪:১২ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের মদিনার জাবাল সাইয়িদ এলাকায় ইউরেনিয়াম ও বিরল খনিজসমৃদ্ধ আকরিকের সন্ধান।

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের মদিনা অঞ্চলের জাবাল সাইয়িদ এলাকায় বিপুল পরিমাণ ইউরেনিয়াম ও অন্যান্য বিরল খনিজসমৃদ্ধ আকরিকের সন্ধান পাওয়া গেছে। দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানের বরাত দিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকায় প্রায় ১১ কোটি টন ইউরেনিয়াম ও বিরল খনিজসমৃদ্ধ আকরিকের মজুত রয়েছে। ভূতাত্ত্বিক গবেষণায় আকরিকগুলোতে ভারী বিরল খনিজ ও ইউরেনিয়ামের সম্ভাবনাময় উপস্থিতি শনাক্ত হয়েছে।

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার আওতায় জ্বালানি খাতের বহুমুখীকরণ এবং বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যের সঙ্গে এই আবিষ্কারকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে দেশটির পারমাণবিক জ্বালানি ও খনিজ সম্পদ উন্নয়নের উদ্যোগ আরও গতি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি বেসামরিক পারমাণবিক কর্মসূচি উন্নয়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করেছে সৌদি আরব। চুক্তির আওতায় মার্কিন কোম্পানিগুলোর সহযোগিতায় রিয়াদ পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের সুযোগ পাবে। একই সঙ্গে মার্কিন তদারকি ছাড়াই নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ নিয়েও আলোচনা রয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরান ও ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের এই খনিজ আবিষ্কার কৌশলগত ও অর্থনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইউরেনিয়াম ও বিরল খনিজের নিজস্ব উৎস দেশটির জ্বালানি নিরাপত্তা এবং শিল্পোন্নয়নে ভূমিকা রাখতে পারে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com