ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৯:৪৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার দাবি ব্রিটিশ ট্রেড ইউনিয়নগুলোর

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বয়কটের দাবিতে ব্রিটিশ ট্রেড ইউনিয়নগুলোর অবস্থান।

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের বর্তমান সরকারকে ‘গণহত্যাকারী শাসকগোষ্ঠী’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিকভাবে দেশটিকে বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন ট্রেড ইউনিয়ন।

বার্ষিক সম্মেলনে ব্রিটিশ ট্রেড ইউনিয়নগুলো ‘বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংকশনস’ (বিডিএস) আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে। একই সঙ্গে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় যুক্তরাজ্য সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

ইউনিয়ন নেতারা বলেন, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়ে ব্রিটিশ সরকার কিছু পদক্ষেপ নিলেও ফিলিস্তিনি জনগণের দাবির প্রতি সাড়া দেওয়ার দায়িত্ব এখনো সরকারের রয়েছে। গাজায় সহিংসতা বন্ধ এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানে পৌঁছাতে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান তারা।

এ ছাড়া ইসরায়েলি অর্থনীতির ওপর তাৎক্ষণিক ও কার্যকর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে ট্রেড ইউনিয়নগুলো। দাবিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্যে থাকা ইসরায়েলি সম্পদ বাজেয়াপ্ত করা, ইসরায়েলের সঙ্গে অস্ত্রবাণিজ্য পুরোপুরি স্থগিত করা এবং যুক্তরাজ্য-ইসরায়েল বাণিজ্য চুক্তি বাতিল করা।

সূত্র: আলজাজিরা

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com