ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:০৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

নেত্রকোনায় একই ছবি দিয়ে ৯৩টি জাল এনআইডি, তরুণ গ্রেপ্তার

প্রকাশিত : ১০:০৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় একই ছবি ব্যবহার করে জাল জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার তরুণ।

নিউজ ডেস্ক :

নেত্রকোনায় একই ব্যক্তির ছবি ব্যবহার করে ৯৩টি জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে রবিউল ইসলাম ওরফে রনি (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রবিউলের কাছ থেকে সাতটি প্রিন্ট করা জাল এনআইডি, ছয়টি এনআইডির পেছনের অংশ এবং তাঁর মুঠোফোনে থাকা ৮০টি জাল এনআইডির সফট কপি উদ্ধার করা হয়েছে।

এসব এনআইডিতে ভিন্ন ভিন্ন নাম, ঠিকানা, জন্মতারিখ ও পরিচয় নম্বর ব্যবহার করা হলেও প্রতিটিতে একই ব্যক্তির ছবি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে নেত্রকোনা শহরের মোক্তারপাড়ার একটি দোকানে জাল এনআইডি প্রিন্ট করার সময় রবিউলকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে জাতীয় পরিচয় নিবন্ধন আইনে মামলা করা হয়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com