রায়গঞ্জের মসজিদের ভেতরে চেয়ার-সোফায় অতিথিদের বসার ব্যবস্থা করা হয়।
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মসজিদের ভেতরে চেয়ার-সোফা বসিয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের অংশগ্রহণে একটি অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
গত শনিবার উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মসজিদের ভেতরে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সংসদ সদস্য মো. আয়নুল হকের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, এমপির নিজ ইউনিয়ন চান্দাইকোনার কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদ পরিচালনায় বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে। সেই বকেয়া পরিশোধে সহযোগিতা চেয়ে কর্তৃপক্ষ সংসদ সদস্যকে প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানায়।
তার ভাষ্য, অনুষ্ঠানে অতিথিদের বসার জন্য মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষই মসজিদের ভেতরে চেয়ার-সোফার ব্যবস্থা করে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না বলেও দাবি করেন তিনি।
শামসুল ইসলাম বলেন, অনুষ্ঠানে মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন এবং ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে তারা অংশ নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মসজিদের অভ্যন্তরে চেয়ার-সোফায় কয়েকজনকে বসে থাকতে দেখা যায়। এ ছবি প্রকাশের পর মসজিদের ভেতরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com