মডেল মসজিদের ইমামসহ তিনজনের বিরুদ্ধে প্রমাণ মেলেনি, বাদী গ্রেপ্তা
পটুয়াখালী মডেল মসজিদের ইমাম ও খতিবসহ তিনজনের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদনে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ মামলার বাদী জাহানারা বেগমকে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
২০২৫ সালের ২৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন ৬৩ বছর বয়সী জাহানারা বেগম। মামলার অভিযোগে তিনি বলেন, মডেল মসজিদে আরবি পড়তে যাওয়া তার ১২ বছর বয়সী নাতনিকে স্টোররুমে নিয়ে ইমাম তানভীর হোসেন, খাদেম সাব্বির ও আহমাদুল্লাহ ধর্ষণ করেন।
পরে আদালতের নির্দেশে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় করা অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই জাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com