শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট থেকে উদ্ধার স্বর্ণবার।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজি-৫৮৫ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে তল্লাশি শুরু করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
প্রায় চার ঘণ্টার তল্লাশির পর উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। ৫০টি বারের মোট ওজন ৫০০ তোলা, যা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।
এ ঘটনায় স্বর্ণের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, চোরাচালান শনাক্ত এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com