ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:২১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

নিজ অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর

প্রকাশিত : ০৬:২১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতাকর্মীদের ওমরাহ পালনে সৌদি আরবে পাঠিয়েছেন লুৎফুজ্জামান বাবর।

নিউজ ডেস্ক :

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে নিজস্ব অর্থায়নে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমরাহ কাফেলাটি সৌদি আরবের উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরে উপস্থিত থেকে নেতাকর্মীদের বিদায় জানান বাবর।

বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা মো. হায়দার আলী জানান, নেত্রকোনা-৪ আসনের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই দলে রাখা হয়েছে।

লুৎফুজ্জামান বাবর বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নেতাকর্মীদের ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধের প্রতি উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নির্বাচনী এলাকার আরও নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এ উদ্যোগের মাধ্যমে নেতাকর্মীদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের প্রতি আরও আগ্রহী করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com