ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৪২ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের নির্বাচনী জয় নিয়ে প্রশ্ন রাশেদের

প্রকাশিত : ০৯:৪২ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডা. শফিকুর রহমান, নাহিদ ইসলাম ও রাশেদ খাঁন।

নিউজ ডেস্ক :

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝিনাইদহের নতুন হাটখোলা জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম আদৌ নির্বাচনে জয়ী হয়ে সংসদে গেছেন কি না, তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে নানা আলোচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, মানুষ বিশ্বাস করে না যে জামায়াতের আমির ও এনসিপির আহ্বায়ক জনগণের ভোটে জয়ী হয়ে সংসদে গেছেন। তার ভাষ্য, জামায়াত ও এনসিপিকে বড় বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো ধরনের প্রক্রিয়া কাজ করেছে কি না, তা নিয়েও মানুষের মধ্যে সন্দেহ রয়েছে।

নির্বাচনের ফল অনুযায়ী, জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মোট ৭৭টি আসনে জয় পেয়েছে। এনসিপি জোটের অংশ হিসেবে ছয়টি আসনে জয় পায়।

রাশেদ খাঁন বলেন, অতীতে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ১৮টি আসন পেয়েছিল। এবার দলটি কীভাবে ৭৭টি আসন পেয়েছে—এ প্রশ্নও মানুষের মধ্যে রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা গুম-খুনসহ বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করা হয়েছে। এ অবস্থায় বিএনপি কীভাবে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে চায়, সে প্রশ্নও তোলেন তিনি।

জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে পুরোনো রাজনৈতিক সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, এই সম্পর্ক নতুন করে সক্রিয় হয়েছে বলে মানুষ মনে করছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com