ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:১৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

অপরাধ করলে ভাই কিংবা শিক্ষার্থী হলেও ছাড় নয়: হাসনাত

প্রকাশিত : ১০:১৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দেবিদ্বারে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ।

নিউজ ডেস্ক :

ভালো কাজের সঙ্গে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, কেউ খারাপ কাজ বা অপরাধ করলে সে তার ভাই কিংবা নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী হলেও কোনো ছাড় পাবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, অপরাধের বিচারে অন্য উপজেলার ছেলেদের তুলনায় তার উপজেলার ছেলেদের চার-পাঁচ গুণ বেশি শাস্তি পেতে হবে। তিনি বলেন, ভালো কাজের খবর তাকে গর্বিত করে, আর এলাকার কোনো শিক্ষার্থী গ্রেপ্তারের খবর শুনলে তিনি লজ্জিত হন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে যাওয়া বা অন্য কোনো ক্যারিয়ার বেছে নেওয়া আলাদা বিষয়। তবে পড়াশোনার মাধ্যমে ক্যারিয়ার গড়তে চাইলে শিক্ষাজীবনের ফলাফল গুরুত্বপূর্ণ। এই সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষার পথও উন্মুক্ত হবে।

দেবিদ্বারে কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে উল্লেখ করে হাসনাত বলেন, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন স্বনামধন্য বিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে।

তিনি শিক্ষার্থীদের ভালো কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেককে নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। তারা কী হতে চায়, সেই পথ তাদের নিজেদেরই নির্ধারণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর এবং সাবেক শিফট ইনচার্জ জামাল মো. কবীরসহ অনেকে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com