ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৬:৩৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ইউটিউবারের বাড়ি থেকে ৯৪৪ গ্রাম স্বর্ণ ও নগদ অর্থ চুরি

প্রকাশিত : ০৬:৩৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তামিলনাড়ুতে ইউটিউবারের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি।

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় এক ইউটিউবারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ি থেকে ১১৮ সোভরেন বা প্রায় ৯৪৪ গ্রাম স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর ইন্ডিয়া টুডের।

পুলিশ জানায়, নেগারকোইলের কাছে থাম্মাথুকোনামের ভিআইপি গার্ডেন এলাকায় ইউটিউবার বিনোথ কুমারের বাড়িতে রাতে কোনো একসময় চোরেরা প্রবেশ করে। বিনোথ কুমার স্ত্রী মধুমিথাকে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে চোরেরা। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে রাজাক্কামাঙ্গালাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। চোরদের শনাক্ত করতে বাড়ি ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি চোরেরা কীভাবে এলাকায় প্রবেশ করেছিল এবং কোন পথ দিয়ে পালিয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীরা ইউটিউবার দম্পতির সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডও পর্যালোচনা করছেন। পুলিশের নজরে এসেছে, তাদের বিভিন্ন ভিডিওতে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রদর্শন করা হয়েছে। এসব ভিডিও বা পোস্টের মাধ্যমে বাড়িতে মূল্যবান সামগ্রী থাকার তথ্য অপরাধীদের কাছে পৌঁছেছিল কি না, তা যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার পেছনের পরিকল্পনা উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com