ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্ট রাশিদ আল-আলিমি।
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির জনগণকে অস্ত্র হাতে নিয়ে সরকারি বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্ট রাশিদ আল-আলিমি।
ভিডিও বক্তব্যে আল-আলিমি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে হুথি ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধাদের দলত্যাগেরও আহ্বান জানিয়েছেন তিনি।
আল-আলিমি ঘোষণা দেন, ২৬ সেপ্টেম্বর থেকে যারা হুথিদের ছেড়ে সরকারি পক্ষের সঙ্গে যোগ দেবেন, তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে।
সৌদি আরবে অবস্থানরত আল-আলিমি এমন সময়ে এ আহ্বান জানালেন, যখন ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র সংঘাত চলছে। দেশটির বিভিন্ন অঞ্চল এখনো হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।
হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো পুনর্দখলে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট দীর্ঘদিন ধরে বিমান হামলা চালিয়ে আসছে। তবে এসব সামরিক অভিযানের পরও হুথিরা ইয়েমেনের বিভিন্ন এলাকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com