সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় শফিকুর রহমানের ক্ষোভ
রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান মুক্তাদিরের স্টুডিও পরিদর্শনের একটি ভিডিও পোস্ট করে তিনি এ প্রতিক্রিয়া জানান। ভিডিওতে সালমান মুক্তাদিরকে স্টুডিওতে ঘটে যাওয়া ভাঙচুর ও লুটপাটের ঘটনা তুলে ধরতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে শফিকুর রহমান দাবি করেন, গভীর রাতে ‘জুলাইযোদ্ধা’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদাবাজরা হামলা চালিয়ে তাণ্ডব ও লুটপাট করেছে।
চাঁদাবাজদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে জামায়াত আমির লেখেন, মাঝেমধ্যে মধু আহরণকারীরা মৌচাক মনে করে ভিমরুলের চাকে ঢিল ছুড়ে দেয়, যা পরে তাদের দিকেই ফিরে আসে।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার পাশাপাশি সাম্প্রতিক একাধিক চাঁদাবাজির ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি প্রশ্ন তোলেন, কর্তৃপক্ষ নিজেদের চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে কি না।
তবে তিনি বলেন, দেশে চলমান এই অরাজকতারও একদিন অবসান হবে।
এর আগে সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদা না দেওয়ার অভিযোগে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। ঘটনার পর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com