ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:৪৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর নানা অভিযোগ

প্রকাশিত : ০৭:৪৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নিউজ ডেস্ক :

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পারিবারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগ করেন।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের প্রতিষ্ঠানকে প্রায় ৪০ হাজার কোটি টাকার একটি প্রকল্প দেওয়া হয়েছে। এ প্রকল্প থেকে মন্ত্রীর পরিবারের আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, এ বিষয়ে একটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর হুমকি দিয়ে সেটি সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক করা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা।

দেশের চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের মতো বিষয়গুলোর সমাধানের পরিবর্তে পারিবারিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তার স্ট্যাটাসে সাম্প্রতিক একটি স্থাপনা ভাঙচুরের প্রসঙ্গও উঠে আসে। সেখানে তিনি ব্যঙ্গাত্মক ভাষায় দাবি করেন, ভবিষ্যতে পুনর্নির্মাণের কোনো প্রকল্পে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হতে পারে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর এসব অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com