ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:২৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

‘এডিস মশা আগে দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে’

প্রকাশিত : ০৮:২৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক।

নিউজ ডেস্ক :

ডেঙ্গুর বাহক এডিস মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক বলেছেন, আগে এডিস মশা দিনের বেলায় কামড়ালেও এখন রাতেও কামড়াচ্ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আজমুল হক বলেন, ‘এডিস মশা আগে দিনের বেলায় কামড়াতো, কিন্তু এই বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে। তাই ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে।’

তিনি আরও বলেন, এডিস মশা আগে স্বচ্ছ পানিতে জন্মালেও এখন ময়লা পানিতেও জন্মাচ্ছে। তাই প্রত্যেককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলায় কাজ করতে হবে।

জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিক উজ্জামানের সভাপতিত্বে পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশীদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com