ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:২৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

সালমানের স্টুডিও ভাঙচুর: পুরো ঘটনা জেনে মন্তব্য করা উচিত ছিল, বললেন রাশেদ

প্রকাশিত : ০৪:২৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদির ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় পুরো বিষয়টি জেনে মন্তব্য করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের ভেতরে দুই পক্ষের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রাশেদ খাঁনের দাবি, নিউ গিনি প্রোপার্টিজের ২৩ কাঠা জমির মধ্যে ৮ কাঠা নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে জমির মালিকদের লোকজন প্রোপার্টিজের গেট ভাঙতে গেলে সালমান মুক্তাদিরের স্টুডিওও ভাঙচুরের শিকার হয়। ঘটনাটিকে তিনি ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, এ ঘটনার সঙ্গে বিএনপি বা কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই। তার ভাষ্য, সালমান মুক্তাদির সব পক্ষের বক্তব্য না শুনেই বিএনপির লোকজন চাঁদা না দেওয়ার কারণে স্টুডিওতে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন।

রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, সালমান মুক্তাদির এবার ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরবেন এবং হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ওঠে। সালমান অভিযোগ করেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে।

তবে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিউ গিনি প্রোপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধের জেরেই এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com