ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:২৮ এএম, ০৯ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান মিমি চক্রবর্তী

প্রকাশিত : ০৩:২৮ এএম, ০৯ অক্টোবর ২০২৬

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

নিউজ ডেস্ক :

দুর্গাপূজা উপলক্ষে টালিউডে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। সিনেমার প্রচারণার ব্যস্ততার মধ্যেই নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন মিমি। জানিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষকে পছন্দ তার।

জীবনসঙ্গী নির্বাচনের বিষয়ে মিমি বলেন, তার পছন্দ এমন একজন মানুষ, যিনি ভালো মনের অধিকারী হবেন এবং তার খুব ভালো বন্ধু হয়ে উঠবেন। পাশাপাশি হতে হবে হাসিখুশি ও ভ্রমণপ্রিয়।

তবে জীবনসঙ্গীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণটি চান, তা হলো শিশুদের প্রতি ভালোবাসা। মিমির ভাষ্য, তার জীবনসঙ্গীকে অবশ্যই তার সন্তানদের খুব ভালোবাসতে হবে।

নিজের বিয়ে নিয়ে মজার ছলেও কথা বলেন অভিনেত্রী। অন্যদের বিয়ের অনুষ্ঠানে যেতে তার ভালো লাগে বলে জানান তিনি। বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন বেশি থাকলে আরও ভালো লাগে বলেও মন্তব্য করেন মিমি।

নিজের বিয়ে কবে হবে, এমন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আর যখন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।’

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটিই তার প্রথম কাজ। চরিত্রটির প্রস্তুতি নিয়ে মিমি জানান, পরিচালক তাকে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’র পরিচিত চরিত্র ‘পুপে’র কথা উল্লেখ করে একটি রেফারেন্স দিয়েছিলেন।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com