ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৩৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি

প্রকাশিত : ০৬:৩৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

চিত্রনায়িকা পরীমণির একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া ওই সাক্ষাৎকারে নিজের অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে খোলামেলা কথা বলেছিলেন এই অভিনেত্রী।

বিচ্ছেদ প্রসঙ্গে পরীমণি বলেন, শরীফুল রাজকে বিয়ে করা কিংবা জীবনের ওই সময়ের কোনো সিদ্ধান্তকেই তিনি ভুল মনে করেন না। তার মতে, জীবনের প্রতিটি ঘটনাই একেকটি অভিজ্ঞতা।

অভিনেত্রী জানান, অতীতে অন্যদের সঙ্গে সম্পর্ক ভাঙার সময়ও অসৌজন্যমূলক পরিস্থিতি বা আত্মসম্মানে আঘাত পাওয়ার মতো ঘটনা ঘটেনি। পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেই সেসব সম্পর্কের সমাপ্তি হয়েছিল। ফলে পরবর্তী সময়ে কোথাও দেখা হলেও অস্বস্তিতে পড়তে হয়নি।

তবে সাবেক স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন ছিল বলে জানান পরীমণি।

তার ভাষ্য, যার কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেই ব্যক্তির কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। অথচ তাদের বিচ্ছেদ আরও সুন্দর ও সম্মানজনকভাবে হতে পারত বলে মনে করেন তিনি।

২০২১ সালে শরীফুল রাজের সঙ্গে বিয়ে হয় পরীমণির। ২০২৩ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে লালন-পালন করেন পরীমণি। পরবর্তীতে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাশিশুকে দত্তক নেন।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com