ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:৫২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: জিএম কাদের

প্রকাশিত : ০৮:৫২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় ঘিরে ২৬ সেপ্টেম্বর যুবদলের নেতা-কর্মীদের অবস্থান এবং পরবর্তী ঘটনাপ্রবাহে গভীর উদ্বেগ জানিয়েছেন।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে জিএম কাদের বলেন, কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও, রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টি কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রচলিত আইন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তার প্রতিকার করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

জিএম কাদেরের ভাষ্য, ২৬ সেপ্টেম্বর জাসদ কার্যালয়ে একটি সভা চলার সময় যুবদলের নেতা-কর্মীরা কার্যালয়টি ঘিরে অবস্থান নেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২৭৮ জনকে পুলিশি হেফাজতে নেয় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরে ২৭ জনকে কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়া বিশেষ ক্ষমতা আইনে আটক করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, জাসদ নেতাদের বক্তব্য অনুযায়ী, ওই সভাটি ছিল দলীয় নিয়মিত কর্মসূচির অংশ এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়েই সভাটি আয়োজন করা হয়েছিল।

জিএম কাদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইন অনুযায়ী তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করারও আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com