ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:২৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

সাজেকে গোলাগুলিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত

প্রকাশিত : ১০:২৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সাজেকের মাচালং বাজার এলাকায় গোলাগুলিতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে।

নিউজ ডেস্ক :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজার ও আশপাশের এলাকায় গোলাগুলিতে কুসমিতা ত্রিপুরা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক ইউনিয়নের ১ নম্বর মন্দিরছড়া পাড়ায় আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিতে কুসমিতা ত্রিপুরা আহত হয়।

স্থানীয়দের দাবি, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাকে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর মাচালং বাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com