ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:৫৪ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বিদেশ যাওয়ার ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে সেতুতে প্রাণ গেল যুবকের

প্রকাশিত : ০৭:৫৪ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পলাশে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত যুবক সোহেল মিয়া।

নিউজ ডেস্ক :

নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া পলাশ উপজেলার ভাড়ারিয়াপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কাঠের দোকানে কাজ করতেন।

নিহতের বাবা জালাল মিয়া জানান, বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন সোহেল। পথে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুতে পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com