ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০২:২২ এএম, ৩১ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করলেও এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ

প্রকাশিত : ০২:২২ এএম, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ

ডিজিটাল রিপোর্ট :

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দেওয়ার কথা জানিয়েছে সরকার। এসব পরীক্ষার্থী এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে আবার পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ বছর এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এ সুযোগের কথা জানান।

বর্তমান নিয়মে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলেও শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয়।

এতে শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হয়। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত পুনঃপরীক্ষার সুযোগ চালুর দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্প্রতি রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন’ আয়োজন করে গণসাক্ষরতা অভিযান। সেখানে বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। সম্মেলনে ফল প্রকাশের তিন মাসের মধ্যে অকৃতকার্য বিষয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়।

ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছিলেন, সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে। এরপর থেকেই এ নিয়ে আলোচনা চলছিল।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগের ঘোষণা সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে এ সুযোগ বাস্তবায়নের নিয়ম, আবেদনপ্রক্রিয়া ও পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে শিক্ষা বোর্ডের বিস্তারিত নির্দেশনা প্রকাশের অপেক্ষা রয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com