ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৯:০২ এএম, ২৯ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

স্ত্রীকে নিয়ে টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৯:০২ এএম, ২৯ অক্টোবর ২০২৬

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোতোমাচি কারখানায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ডিজিটাল রিপোর্ট :

জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে তিনি কারখানাটিতে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

কারখানায় পৌঁছানোর পর টয়োটার কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে প্রতিষ্ঠানটির একটি গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে গাড়িটিতে ওঠেন তিনি। পরিদর্শনকালে কারখানার গাড়ি সংযোজন বা অ্যাসেম্বলি কার্যক্রম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা শিনিচিরো ওতসুকাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সফরে ছিলেন।

টয়োটার প্রথম গাড়ি তৈরির ইতিহাস

টয়োটার গাড়ি নির্মাণের ইতিহাসে ১৯৩৫ সালে তৈরি টয়োডা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ মডেল এ১ উল্লেখযোগ্য। এর পরের বছর, ১৯৩৬ সালে, তৈরি হয় টয়োডা মডেল এএ—যা প্রতিষ্ঠানটির প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি হিসেবে পরিচিত। গাড়িটির একটি প্রতিরূপ বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেন তিনি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com