ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ ও মুফতি আমির হামজা
মুফতি আমির হামজাকে অত্যন্ত সরল ও সহজ-সরল মানুষ হিসেবে অভিহিত করেছেন ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ। একই সঙ্গে আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সঠিক বুঝ দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাশরীফ। দীর্ঘদিন আমির হামজার সঙ্গে চলাফেরার অভিজ্ঞতা থেকে তাঁকে একজন সরল মানুষ হিসেবে দেখেছেন বলে জানান তিনি।
পোস্টে তাশরীফ লেখেন, ‘মুফতি আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।’
আমির হামজার সম্মান বৃদ্ধির জন্যও দোয়া করেন এই ইসলামি বক্তা। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com