সংগৃহীত
রাজধানীর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে। তিনি জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
রোববার (২১ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয়। পরে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা বিবেচনায় তাকে ঢাকার ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়।
তবে কোন নির্দিষ্ট অভিযোগ বা ঘটনার প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হলেও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com