সংগৃহীত
সরকার দেশের পাঁচটি বেসরকারি কলেজের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে। এর মধ্যে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দুটি কলেজের নতুন নামকরণ করা হয়েছে। এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে জারি করা আদেশ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজ এখন থেকে ‘শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’ নামে পরিচিত হবে। একইভাবে ভোলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার কলেজ-এর নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা’।
এছাড়া পৃথক প্রজ্ঞাপনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ-এর নাম পরিবর্তন করে ‘সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ’ রাখার অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আয়েশা ছিদ্দিক মহিলা কলেজ-এর নাম পরিবর্তন করে ‘আয়েশা ছিদ্দিক মডেল কলেজ’ করার অনুমতিও দিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com