ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:২৮ এএম, ১৩ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

খাগড়াছড়িতে ২৪ গুইসাপ উদ্ধার, নারী আটক

প্রকাশিত : ০২:২৮ এএম, ১৩ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে উদ্ধার হওয়া গুইসাপগুলো—ছবি: বন বিভাগ

নিউজ ডেস্ক :

খাগড়াছড়িতে পাঁচ বস্তায় করে আনা ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার হওয়া গুইসাপগুলোর মধ্যে ১০টি জীবিত ও ১৪টি মৃত ছিল। এ ঘটনায় প্রেমরাছো মারমা নামে এক নারীকে আটক করা হয়েছে।

আটক নারী জানান, চট্টগ্রামের বারইয়ারহাট থেকে ২২ হাজার টাকায় গুইসাপগুলো কিনে বিক্রির উদ্দেশ্যে খাগড়াছড়িতে নিয়ে এসেছিলেন। স্থানীয় বাজারে এসব গুইসাপ বিক্রির পরিকল্পনা ছিল। তার ভাষ্য অনুযায়ী, প্রতি কেজি গুইসাপ প্রায় ৪০০ টাকা দরে বিক্রি করা হয়।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, পাঁচটি বস্তা থেকে মোট ২৪টি গুইসাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত অবস্থায় পাওয়া যায়।

উদ্ধার হওয়া জীবিত গুইসাপগুলো আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে। আর মৃত গুইসাপগুলো মাটিচাপা দেওয়া হয়েছে।

বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী ধরা, পরিবহন ও বিক্রির মতো কর্মকাণ্ড জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগের কর্মকর্তা দুর্জয় গোস্বামী জানান, আটক প্রেমরাছো মারমাকে খাগড়াছড়ি সদর থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com