ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৩৫ এএম, ১৮ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

ছাত্রদল ও বাম রাজনীতি নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ক্ষোভ, ফেসবুকে স্ট্যাটাস

প্রকাশিত : ০১:৩৫ এএম, ১৮ আগস্ট ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

নিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীদের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে ব্যক্তিগত একটি ছবি ও পোস্ট ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

স্ট্যাটাসে মোনামি বলেন, নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে জাতীয় বা রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে একটি ছবি ও পোস্ট দিয়েছিলেন তিনি। তার অভিযোগ, সেই ছবি শেয়ার করে ছাত্রদলের পক্ষ থেকে অশালীন ও অসম্মানজনক পোস্ট করা হয়েছে।

ঢাবির এই শিক্ষক আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে অন্যদের তুলনায় আলাদাভাবে দেখার কোনো কারণ তিনি দেখেন না। তার দাবি, যারা নিজেদের সুশীল হিসেবে উপস্থাপন করেন, তাদের সেই অবস্থান অনেক সময় নির্দিষ্ট রাজনৈতিক দলের শিক্ষক ও আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে। তার ক্ষেত্রে জামায়াত-সংশ্লিষ্ট তকমা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ডাকসু নির্বাচনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্তদের বিভিন্ন কর্মকাণ্ড দেখছেন উল্লেখ করে মোনামি লেখেন, শিক্ষক হিসেবে তিনি অনেক বিষয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করেন। তবে একজন মানুষ হিসেবে এসব ঘটনায় কষ্ট পাওয়া স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি।

তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের আচরণ করে সংশ্লিষ্টরা কী অর্জন করতে চান—দলের কাছ থেকে প্রশংসা পাওয়া, নাকি নিজেদের নির্লজ্জ হিসেবে তুলে ধরা? একই সঙ্গে তিনি মন্তব্য করেন, উদ্ধত আচরণ দিয়ে দীর্ঘমেয়াদে কেউ খুব বেশি দূর এগোতে পারে না।

মোনামির ওই পোস্টের মন্তব্যের ঘরে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা একজন বামপন্থী নেতার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ওই ব্যক্তি বিদেশে গেলেও ব্যক্তিগত ছবি ও অভিব্যক্তি নিয়ে অপ্রয়োজনীয়ভাবে পোস্ট করা থেকে বিরত হননি। মোনামিকে লক্ষ্য করেই এসব করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এর জবাবে মোনামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম রাজনীতির সঙ্গে যুক্ত এক নেত্রীর সঙ্গে নিজের একটি পুরোনো অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, সহকারী প্রক্টর থাকাকালে ওই নেত্রী একটি সংকটের সময় তার কাছে সহযোগিতা চেয়েছিলেন। সে সময় তিনি বিভিন্নভাবে চেষ্টা করে তাকে সহায়তা করেন এবং পড়াশোনা শেষ করার পরামর্শও দেন।

মোনামির দাবি, পরবর্তীতে ওই একই ব্যক্তি রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। এতে তিনি গভীরভাবে কষ্ট পেয়েছিলেন উল্লেখ করে মোনামি বলেন, মানুষের কাছ থেকে সবসময় কৃতজ্ঞতা প্রত্যাশা করা ঠিক নয়।

তবে তার এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ছাত্রদল ও বামপন্থী নেতাকর্মীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com