ঢাকা, ০২ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:১৮ এএম, ০২ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

মৌলভীবাজারে পুকুরে বিষ প্রয়োগে ৩৫ লাখ টাকার মাছ নিধন, দেখে ‍অসুস্থ খামারি

প্রকাশিত : ০৯:১৮ এএম, ০২ অক্টোবর ২০২৬

জুড়ীতে খামারে মরে ভেসে উঠেছে বিপুল পরিমাণ মাছ।

নিউজ ডেস্ক :

মৌলভীবাজারের জুড়ীতে একটি মৎস্য খামারে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ২০ টন মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে খামারটির মালিক ইলিয়াস মিয়া সরদারের প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ধামাই চা বাগানের নলডুড়ী বস্তি সংলগ্ন এলাকায় ইলিয়াস মিয়া সরদারের ৫০ বিঘার খামারে গিয়ে বিপুল পরিমাণ মরা মাছ দেখতে পান স্থানীয়রা।

খামারের প্রায় ২০ জন শ্রমিক সকাল থেকে পুকুরের মরা মাছ তুলে গর্ত করে মাটিচাপা দিচ্ছেন। বিপুল পরিমাণ মাছ মরে যাওয়ায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

খামার মালিকের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কেউ পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে খামারের প্রায় ২০ টন মাছ মারা গেছে। দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে গড়ে তোলা খামারে পরদিনই মাছ বিক্রির কথা ছিল বলেও জানান তিনি।

হঠাৎ এমন ক্ষতির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ইলিয়াস মিয়া। পরে অসুস্থ হয়ে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

পশ্চিম জুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ইলিয়াস মিয়া তার সব সম্বল খামারে বিনিয়োগ করেছেন। এক রাতেই সব শেষ হয়ে গেছে। যদি সত্যিই বিষ প্রয়োগের ঘটনা ঘটে থাকে, তাহলে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ বের করা এবং ক্ষতিগ্রস্ত খামারির পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন তারা।

তবে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগের সত্যতা এবং মাছের মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com