ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১২:৩৭ এএম, ২৬ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বিমানে বিমানবালাকে স্পর্শ, পরে পুলিশ কর্মকর্তার গায়ে থুতু—সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড

প্রকাশিত : ১২:৩৭ এএম, ২৬ নভেম্বর ২০২৬

সিঙ্গাপুরে বিমানবালার সঙ্গে অশালীন আচরণ ও পুলিশকে থুতু দেওয়ার ঘটনায় বাংলাদেশি যুবকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :

সিঙ্গাপুরগামী একটি বিমানে মদপানের পর বিমানবালার সঙ্গে অশালীন আচরণ এবং পরে দেশটির এক পুলিশ কর্মকর্তার গায়ে থুতু ছিটানোর ঘটনায় এক বাংলাদেশি যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই ঘটনায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৩ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিকের নাম খোন্দকার মো. ইয়ামিন। আদালতে জানানো হয়, গত ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে বিমানে তিন গ্লাস ওয়াইন পান করার পর ২৬ বছর বয়সী এক বিমানবালার নিতম্বে হাত দেন তিনি।

ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো আদালতকে জানান, ঘটনাটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এতে ওই বিমানবালা মানসিকভাবে বিপর্যস্ত ও ক্ষুব্ধ হন। তাকে স্পর্শ করতে নিষেধ করার পর ইয়ামিন কোনো কথা না বলে হাসি দেন।

পরে বিমানবালাটি বিষয়টি তার এক সহকর্মীকে জানান। ওই সহকর্মী ইয়ামিনের কাছে এ বিষয়ে জানতে চান। বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে আদালতের নথিতে বিমানটির যাত্রা শুরুর স্থান উল্লেখ করা হয়নি।

পরবর্তী সময়ে ব্যক্তিগত বন্ডে মুক্তি পান ইয়ামিন। কিন্তু এক মাসেরও কম সময়ের মধ্যে আরেক ঘটনায় তাকে আবার গ্রেপ্তার করা হয়।

গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাকে একটি শক্ত পৃষ্ঠের ওপর পড়ে থাকতে দেখা যায়। এ সময় তিনি কাঁদছিলেন এবং অসংলগ্নভাবে চিৎকার করছিলেন। পুলিশ তাকে মদ্যপ অবস্থায় পায়। তার নাক দিয়েও রক্ত ঝরছিল।

প্যারামেডিকরা তার রক্তচাপ পরীক্ষা করতে গেলে তিনি অসহযোগিতা করেন এবং মাটিতে হাত-পা ছুড়তে থাকেন। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে সিগারেট চেয়েও না পেয়ে তিনি আক্রমণাত্মক আচরণ চালিয়ে যান। একপর্যায়ে তার পা চেপে ধরে রাখা এক পুলিশ কর্মকর্তার গায়ে থুতু ছিটিয়ে দেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সিঙ্গাপুরের আদালতে বিমানবালার সঙ্গে অশালীন আচরণ এবং সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগে নিজের দোষ স্বীকার করেন খোন্দকার মো. ইয়ামিন। এরপর আদালত তাকে কারাদণ্ড দেন।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস।

 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com