ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০১:৪০ এএম, ২৬ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

২ বছর আগে মৃত্যু, সন্ত্রাসবিরোধী মামলায় আসামি সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্য

প্রকাশিত : ০১:৪০ এএম, ২৬ নভেম্বর ২০২৬

শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় মৃত দুই জনপ্রতিনিধির নাম আসামির তালিকায়

ডিজিটাল রিপোর্ট :

গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা একটি মামলায় মৃত দুই জনপ্রতিনিধিকে আসামি করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় মামলাটি করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন। মামলায় মোট ১১১ জনকে আসামি করা হয়েছে।

এজাহারের ৯১ নম্বর আসামি হিসেবে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগরের নাম উল্লেখ করা হয়েছে। অথচ তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মারা যান। তার বাড়ি পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায়।

একই মামলার ১০৪ নম্বর আসামি করা হয়েছে গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলীকে। তিনি ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ অভিযোগে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

মৃত ইদ্রিস আলীর ভাই ও পেশায় স্কুলশিক্ষক এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, তার ভাই ২০২৪ সালেই মারা গেছেন। একজন মৃত ব্যক্তি কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন, সেই প্রশ্নও তোলেন তিনি। ভাইকে হারানোর শোকের মধ্যে মামলায় তার নাম আসায় পরিবার নতুন করে কষ্ট পেয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজাহারুল ইসলাম বলেন, মামলায় আসামির সংখ্যা অনেক। কীভাবে মৃত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল আলম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আসামির তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে ভুল হয়ে থাকতে পারে। তদন্তে তা নিশ্চিত হলে মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com