বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করে। সেখানে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্য এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।
পরিদর্শনকালে পাকিস্তানের পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের চারা রোপণ করেন বাংলাদেশের স্পিকার। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ও বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে বাংলাদেশ ও পাকিস্তানের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পরে বাংলাদেশের প্রতিনিধিদল পাকিস্তানের জাতীয় পরিষদের হলরুম পরিদর্শন করে। এ সময় সরদার আয়াজ সাদিক হলরুমের ঐতিহাসিক গুরুত্ব এবং পাকিস্তানের সংসদীয় আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com