ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৪:৩৫ এএম, ২৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ছাত্রীদের জন্য আনা সাইকেল নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৪:৩৫ এএম, ২৫ নভেম্বর ২০২৬

ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য আনা সাইকেল নিজে চালিয়ে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিজিটাল রিপোর্ট :

ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে তিনি সাইকেলগুলোর মান ও ব্যবহারিক দিক পরীক্ষা করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীদের মধ্যে এসব সাইকেল বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে সাইকেল পাবে। এ হিসাবে মোট তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের এ উদ্যোগের উদ্দেশ্য মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমানো।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে প্রকাশিত সংবাদেও সাইকেল পরীক্ষা করে দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com