ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৮:০০ এএম, ২৪ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী

প্রকাশিত : ০৮:০০ এএম, ২৪ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে কলেজছাত্রীসহ আটক কারারক্ষী ওয়াজেদ আলীর ঘটনা

ডিজিটাল রিপোর্ট :

জয়পুরহাটে দায়িত্ব শেষ করে কারাগারের ব্যারাকে না ফিরে এক কলেজছাত্রীকে নিয়ে জেনারেল হাসপাতালের বারান্দায় রাত কাটানোর অভিযোগ উঠেছে এক কারারক্ষীর বিরুদ্ধে। রোগীর স্বজনদের সন্দেহ হলে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে কর্তৃপক্ষ ওই দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

জয়পুরহাট সদর থানা-পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ওই ছাত্রী জয়পুরহাটে এসে তাঁর সঙ্গে দেখা করেন। ওই দিন রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালনের কথা ছিল ওয়াজেদের।

দায়িত্ব শেষ করে ব্যারাকে না গিয়ে তিনি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন। তাঁদের আচরণে সন্দেহ হলে রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। একপর্যায়ে ওই দুজন নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে থানায় গিয়ে দেখা যায়, কারারক্ষী ওয়াজেদ আলীকে হাজতে এবং কলেজছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছে।

ওই কলেজছাত্রী জানান, রাতে ওয়াজেদ আলীর সঙ্গে হাসপাতালে থাকার সময় লোকজন তাঁদের আটক করেন। পরে পুলিশ থানায় নিয়ে যায়। ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি তিনি জানেন বলেও জানান। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে উল্লেখ করে ওই ছাত্রী বলেন, ওয়াজেদের চাকরির কোনো ক্ষতি হোক, তা তিনি চান না। এ ঘটনায় তিনি মামলা করবেন না বলেও জানান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ ওই কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশের কাছে দিয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, ওয়াজেদ আলীর সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল। মঙ্গলবার সকাল ৬টা থেকে তাঁর আবার দায়িত্বে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। থানার একজন পুলিশ সদস্য কারাগারে এসে বিষয়টি জানিয়েছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com