ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক :
প্রকাশিত : ০৪:৩৮ এএম, ২৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

আলঝেইমারে স্ত্রীকে ভুলে গিয়েও আবার বিয়ের প্রস্তাব, আবেগঘন এক ভালোবাসার গল্প

প্রকাশিত : ০৪:৩৮ এএম, ২৫ নভেম্বর ২০২৬

আলঝেইমারে আক্রান্ত পিটার মার্শাল ও স্ত্রী লিসা মার্শাল

আন্তর্জাতিক :

যুক্তরাষ্ট্রের পিটার মার্শাল ও লিসা মার্শালের পরিচয় হয়েছিল প্রতিবেশী হিসেবে। বন্ধুত্ব থেকে তাঁদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। দীর্ঘদিন প্রেমের পর ২০০৯ সালে বিয়ে করেন তাঁরা। তবে ২০১৮ সালে পিটারের আলঝেইমার রোগ শনাক্ত হওয়ার পর বদলে যেতে থাকে তাঁদের জীবন।

ধীরে ধীরে স্মৃতিশক্তি হারাতে থাকেন পিটার। একপর্যায়ে নিজের স্ত্রী লিসাকেও চিনতে পারতেন না তিনি। এর মধ্যেই ২০২০ সালের ১২ ডিসেম্বর একসঙ্গে টেলিভিশনে বিয়ের দৃশ্য দেখার সময় হঠাৎ লিসাকে নতুন করে বিয়ের প্রস্তাব দেন পিটার। স্বামীর এমন অপ্রত্যাশিত প্রস্তাবে আবেগাপ্লুত হয়ে পড়েন লিসা।

পরে পরিবারের উদ্যোগে ২০২১ সালের ২৬ এপ্রিল আবারও বিয়ের শপথ বিনিময় করেন তাঁরা। তবে আলঝেইমারের প্রভাবে দ্বিতীয়বার বিয়ের স্মৃতিও একসময় ভুলে যান পিটার। ২০২১ সালের ডিসেম্বরে ৫৬ বছর বয়সে মারা যান তিনি।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com