ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১১:১৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন স্মৃতিচারণ হুমাম কাদেরের

প্রকাশিত : ১১:১৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৬

দাদা ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী

ডিজিটাল রিপোর্ট :

পাকিস্তানের ইসলামাবাদে পার্লামেন্ট হাউসে জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও নিজের দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবি প্রকাশ করেন তিনি। পোস্টে হুমাম কাদের জানান, কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে ঐতিহাসিক এই সংসদ ভবনে দাঁড়ানোর মুহূর্তটি তাঁর কাছে অত্যন্ত গর্বের। একই সঙ্গে এটি তাঁদের পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলার স্মারক।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ইতিহাস যখন ব্যক্তিগত হয়ে ওঠে, তখন তা শুধু অতীতের সঙ্গে সংযোগ তৈরি করে না, ভবিষ্যতের প্রতি দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।

ছবিটিকে নিছক একটি মুহূর্তের স্মৃতি হিসেবে দেখছেন না উল্লেখ করে হুমাম কাদের বলেন, এটি প্রজন্ম থেকে প্রজন্মের আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার এবং জনসেবার প্রতি দায়িত্ববোধের প্রতিফলন।

উল্লেখ্য, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তান সফর করছে। সফরের অংশ হিসেবে বুধবার প্রতিনিধিদলটি ইসলামাবাদের পার্লামেন্ট হাউস পরিদর্শন করে এবং জাতীয় পরিষদের হলরুম ঘুরে দেখে।

এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে পার্লামেন্ট ভবনের ঐতিহাসিক গুরুত্ব ও দেশটির আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com