ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৫:১৪ এএম, ২৮ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন, জুয়েলার্স থেকে ২ হাজার ভরি সোনা চুরির অভিযোগ

প্রকাশিত : ০৫:১৪ এএম, ২৮ নভেম্বর ২০২৬

ধানমন্ডিতে জুয়েলার্সে চুরি, খোয়া গেছে ২ হাজার ভরি সোনা

ডিজিটাল রিপোর্ট :

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। দোকানটির মালিকের দাবি, দুর্বৃত্তরা প্রায় দুই হাজার ভরি সোনার গয়না ও ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় তিন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির মালিক অমিত ঘোষের দাবি, দোকান থেকে প্রায় দুই হাজার ভরি সোনার গয়না এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা চুরি হয়েছে।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের তালা ভেঙে গয়না ও নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে তিন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে একজন জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং অন্য দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, সিসিটিভি ফুটেজে কয়েকজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। তাঁদের মধ্যে দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। তাঁর দাবি, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহযোগিতা করেছেন—এমন দৃশ্যও ফুটেজে রয়েছে।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার জানিয়েছেন, ঘটনার পর থেকেই পুলিশের অভিযান চলছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com