যাত্রী সংকটে লোকসানে পড়েছে বিআরটিসির নারীদের জন্য চালু করা গোলাপি বাস
যাত্রী সংকটের কারণে বড় ধরনের আর্থিক লোকসানে পড়েছে নারীদের জন্য চালু করা বিআরটিসির বিশেষ গোলাপি বাস সেবা। লোকসান কমাতে এবার এসব বাসে নারীদের পাশাপাশি তাঁদের পুরুষ সঙ্গীদেরও যাতায়াতের সুযোগ দেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ।
গত ১৮ আগস্ট ঢাকায় ১০টিসহ দেশের তিনটি শহরে মোট ১৪টি বাস নিয়ে এ সেবা চালু করা হয়। বিআরটিসির তথ্য অনুযায়ী, গত আড়াই মাসে জ্বালানি, কর্মীদের বেতনসহ সব খরচ বাদ দিয়ে বাসগুলোর লোকসান দাঁড়িয়েছে প্রায় ২৭ লাখ ৮৭ হাজার টাকা।
সংস্থাটির হিসাব বলছে, প্রতিদিন বাসগুলো থেকে আয় হচ্ছে ৫০ থেকে ৫১ হাজার টাকা। বিপরীতে দৈনিক পরিচালন ব্যয় এক লাখ টাকারও বেশি। ফলে নিয়মিত লোকসান গুনতে হচ্ছে এই সেবায়।
বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর প্রচারণার ঘাটতির কথা স্বীকার করেছেন। তিনি জানান, আগামী মার্চে নারীদের জন্য আরও ৫০টি আধুনিক বৈদ্যুতিক বাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তবে পরিবহন বিশেষজ্ঞদের মতে, নারীদের জন্য আলাদা বাস চালুর পাশাপাশি সব ধরনের গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাঁদের মতে, গণপরিবহনব্যবস্থাকে সবার জন্য নিরাপদ করে তোলার দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com