ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৪:১৯ এএম, ২৭ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

দুই জা-এর ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রীদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই!

প্রকাশিত : ০৪:১৯ এএম, ২৭ নভেম্বর ২০২৬

ঝাড়খণ্ডে দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইসহ চারজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় নিজেদের স্ত্রীদের হত্যার পর পাশের জেলার জঙ্গলে মরদেহ পুঁতে রাখার অভিযোগে দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁদের বাবা ও মাকেও গ্রেপ্তার করা হয়েছে। নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)।

পুলিশের বরাতে জানা গেছে, গত সোমবার (২৩ নভেম্বর) শিব শঙ্কর সাহু ও তাঁর ভাই নবীন সাহুর বিরুদ্ধে নিজেদের স্ত্রীদের হত্যার অভিযোগ ওঠে। পরে শিব শঙ্করের অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পার্শ্ববর্তী সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেওয়া হয়।

গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা বার্তা সংস্থা পিটিআইকে জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই নারীর মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছিল। তবে হত্যাকাণ্ডের দুই দিন আগে দুই নারী নিজেদের মধ্যকার বিরোধ মিটিয়ে নিয়েছিলেন।

ঘটনার পরদিন দুই ভাই থানায় গিয়ে দাবি করেন, তাঁদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা হত্যার কথা স্বীকার করেন বলে জানান পুলিশ সুপার।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল থেকে মাটি খুঁড়ে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো পাঠানো হয়েছে।

এ ঘটনায় দুই ভাইয়ের পাশাপাশি তাঁদের বাবা সমেশ্বর সাহু ও মা তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুঠার এবং মরদেহ পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

ঘটনার বিস্তারিত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com