ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৫:১১ এএম, ২৭ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

প্রকাশিত : ০৫:১১ এএম, ২৭ নভেম্বর ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

ডিজিটাল রিপোর্ট :

আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মাসব্যাপী যৌথসভার উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।

শুক্রবার দুপুরে বিএনপি কার্যালয়ে যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশের স্থান ও সময় জানান। এর আগে মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হলেও স্থান নির্ধারণের বিষয়টি জানানো হয়নি।

রিজভী জানান, আগামী ১ ডিসেম্বর বেলা ২টায় মহাসমাবেশ শুরু হবে। সমাবেশে সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন থাকবে। এতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাসহ (জাসাস) বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশ নেবেন। সমাবেশ আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com