ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৯:০০ এএম, ২৮ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

অব্যবহৃত যাত্রীবাহী জাহাজে ভাসমান হাসপাতাল করার উদ্যোগ সরকারের

প্রকাশিত : ০৯:০০ এএম, ২৮ নভেম্বর ২০২৬

অব্যবহৃত যাত্রীবাহী জাহাজকে ভাসমান হাসপাতালে রূপান্তরের উদ্যোগ

ডিজিটাল রিপোর্ট :

দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা অন্তত তিনটি যাত্রীবাহী জাহাজকে আধুনিক ভাসমান হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রত্যন্ত নদীতীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রাথমিক ও জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঢাকা ও বরিশাল নৌপথের জন্য কেনা এমভি রূপসা ও এমভি সুগন্ধা নামের দুটি বড় জাহাজ গত নয় মাস ধরে সদরঘাট টার্মিনালে কোনো কার্যক্রম ছাড়াই নোঙর করা রয়েছে। এ ছাড়া আগে কেনা আরও দুটি জলযানও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ফলে সরকারি অর্থে কেনা এসব নৌযান দীর্ঘদিন কাজে না লাগায় সম্পদ নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ভাসমান হাসপাতালে রূপান্তরের পর এসব জাহাজে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষাগার এবং অভিজ্ঞ চিকিৎসকদের দল থাকবে। এর মাধ্যমে নদীঘেরা ও দুর্গম এলাকার মানুষ নৌপথেই চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজগুলোর অভ্যন্তরীণ সংস্কার ও হাসপাতাল হিসেবে ব্যবহারের উপযোগিতা নিয়ে প্রাথমিক পর্যালোচনা চলছে। শিগগিরই রূপান্তরের কাজ শুরু হতে পারে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com